Friday, May 15, 2026

বন্ধ ফ্ল্যাটে সুটকেসের ভিতর নাবালিকার নগ্ন দেহ উদ্ধার রাজধানীতে!

Date:

Share post:

লাইটের তালা বন্ধ, কোনমতে তালা ভেঙে রুমের ভিতরে ঢুকতেই শিউরে উঠলেন বাবা। ভিতরে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল নাবালিকার নগ্ন দেহ (Minor girl’s naked body found inside suitcase)! উত্তর-পূর্ব দিল্লির (North East Delhi) নেহরু বিহার এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল? মৃতার পরিবারের লোকেরা বলছেন, শনিবার রাতে ৯ বছরের নাবালিকা আত্মীয়র সঙ্গে দেখা করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল। ঘণ্টা দুয়েকের মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও মেয়ে না আসায় চিন্তায় খোঁজাখুঁজি শুরু করেন বাবা। ওই আত্মীয়ের বাড়িতেও খোঁজ নিয়েও কিছু জানা যায়নি। এরপরে পরিচিত জানান নাবালিকাকে কিছু সামনের একটা ফ্ল্যাটে যেতে দেখেছেন। মেয়ের খোঁজে দ্রুত সেখানে গিয়ে পৌঁছন বাবা। তালা ভেঙে বন্ধ ফ্ল্যাটের দরজা খুলতেই চোখের সামনে ভয়ংকর দৃশ্য। দ্বিতলের ফ্ল্যাটের ঘরের মেঝেতে একটি সুটকেস খোলা অবস্থায় পড়ে রয়েছে। সেখানেই রয়েছে, ছোট্ট মেয়েটার নগ্ন নিথর দেহ। মৃতার দেহে আঘাতের চিহ্ন রয়েছে, যৌন নির্যাতনের অনুমান করছেন চিকিৎসকেরা। কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...