Friday, May 8, 2026

নিউটাউনে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

Date:

Share post:

সোমবার সাতসকালে নিউটাউনের ভাড়া বাড়ি থেকে বিএসএফ (BSF) জওয়ান সূর্যকান্ত দাসের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ৩৮ বছর বয়সী জওয়ান আদতে ওড়িশার বাসিন্দা। মাসখানেক আগে নিউটাউন থানা (NewTown Police Station) এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সকালে ডাকাডাকি করে সাড়া না মেলায় পরিবারের লোকেরা পুলিশের খবর দেয়। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে পরিবারের উদ্দেশ্যে বার্তা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি মানসিক চাপের কথা উল্লেখ করেছেন জওয়ান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশের পাশাপাশি বিএসএফ আধিকারিকরাও রয়েছেন।

 

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...