Saturday, June 13, 2026

আন্তর্জাতিক ক্ষেত্রে বড় দায়িত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

Date:

Share post:

অবসরের পরে বড় দায়িত্বে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur)। জার্মানির শক্তি উৎপাদনকারী সংস্থা Wintershall এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষের হিসেবে যোগ দিয়েছেন। এটি জ্বালানি খাতে সহযোগিতায় এই বহুপাক্ষিক চুক্তি কাজ করে।

২০২৪ সালের নভেম্বরে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur)। সাংবিধানিক জ্ঞান এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে চর্চা থাকায় সমাদৃত ছিলেন তিনি। সেই কারণেই তিনি এই দায়িত্ব পেলেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক জ্ঞান থাকা মানুষেরদের মধ্যে থেকে এই পদে বেছে নেওয়া হয়। সেই তালিকায় নাম উঠল প্রাক্তন CJI চন্দ্রচূড়ের।

যে পদ চন্দ্রচূড় পেয়েছেন, তার পোশাকি নাম Appointing Authority। সেটি Permanent Court of Arbitration-এর অধীনে পড়ে। বিনিয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট দেশের মধ্যে আইনি জটিলতা দেখা দিলে, তার সমাধান সূত্র বের করে Permanent Court of Arbitration. এতদিন ওই পদে ছিলেন এডুয়ার্ডো সিকুইরোজ। ২২ মে তিনি ইস্তফা দেন। সেই পদে এবার নিয়োগ করা হয়েছে প্রাক্তন CJI চন্দ্রচূড়।

ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ‘Distinguished Professor’ হিসেবেও নিযুক্ত হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি। NLU-তে Centre for Constitutional Studies বিভাগ তৈরি করা হবে, যেখানে গবেষণার সব কিছু দেখবেন প্রাক্তন CJI চন্দ্রচূড়। ভাইস চ্যান্সেলর জিএস বাজপাই জানান, আইন শিক্ষায় তাঁদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...