Thursday, May 14, 2026

ফের ভাঙন! নন্দীগ্রামে বিজেপির ৫০ নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে 

Date:

Share post:

নন্দীগ্রামে বিজেপির পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কপালে চিন্তার ভাঁজ তাদের। নন্দীগ্রামের মাটিতে একঝাঁক বিজেপির প্রথম সারির নেতা যোগ দিলেন তৃণমূলে।

মঙ্গলবার নবনিযুক্ত জেলা সভাপতি সুজিতকুমার রায় নন্দীগ্রাম-২ ব্লক এলাকায় স্থানীয় নেতৃত্ব ও বুথ সভাপতিদের নিয়ে একটি আলোচনাসভা করেন। সেখানেই জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দেন একঝাঁক নেতা-সহ প্রায় ৫০ জন বিজেপি নেতা-কর্মী। জানা গিয়েছে, বিরুলিয়া অঞ্চলের প্রাক্তন প্রধান হরিপদ মান্না, বুথ সভাপতি মন্টুকুমার বেরা, বুথ সভাপতি চৈতন্য বারিক, প্রাক্তন বুথ সভাপতি পিন্টু বারিক, খোলামবাড়ি-২ এলাকার বিজেপির লিগ্যাল সেলের ইনচার্জ মানিক প্রধান-সহ প্রায় ৫০ জন কর্মী তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন। ছিলেন দীপেন্দ্রনারায়ণ রায়, ব্লক তৃণমূল সভাপতি সুনীল জানা প্রমুখ।

আরও পড়ুন – আলিপুরের বেসরকারি হাসপাতালে কোভিড-কোমর্বিডিটিতে মৃত্যু বৃদ্ধের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...