Tuesday, June 9, 2026

আর জি কর রিপোর্টে অসন্তোষ নির্যাতিতার বাবা-মায়ের! কটাক্ষ শাসকদলের

Date:

Share post:

ফের একবার অসন্তোষ নিয়ে প্রচারে আর জি করের নির্যাতিতার বাবা-মা। এবার চার্জশিট (chargesheet) নিয়ে মুখ খুলে সিবিআই-এর বিরুদ্ধে সরব তাঁরা। মঙ্গলবার সিবিআই (CBI) চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট পেশ করলে সেখানে নির্দিষ্ট নাম নেই কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা। সেখানেই রাজ্যের শাসকদলের কটাক্ষ, এবার তাঁদের নিজেদের পছন্দমতো স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে।

চতুর্থ স্ট্যাটাস রিপোর্টে (status report) ধর্ষণ-খুনের ঘটনায় নতুন করে কোনও তথ্য পেশ করেনি সিবিআই। একাধিক ধাপে যত সাক্ষ্য গ্রহণ হয়েছিল তার রিপোর্ট পেশ করা হয়। সেক্ষেত্রেও নতুন কোনও অপরাধীর নাম উঠে আসেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে। তাতেই অসন্তুষ্ট নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, শুধুমাত্র সঞ্জয় রায় খুন-ধর্ষণে অপরাধী নয়। সেক্ষেত্রে কেন চার্জশিটে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নাম নেই।

সেখানেই নির্যাতিতার বাবা-মায়ের প্রতি সম্মান বজায় রেখে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সুপারিশ, আমার মনে হয় নির্যাতিতার বাবা-মা নিজেই একটা রিপোর্ট তৈরি করে বিচারপতিকে দিন যে এটা গ্রহণ করুন। নির্যাতিতারবাবা মা কলকাতা পুলিশ, সিআইডি-তে সন্তুষ্ট নন। নিজেরাই ডেকে আনলেন সিবিআই (CBI)। তাতে সন্তুষ্ট নন। আদালত গোটা বিষয়টা খতিয়ে দেখে যা যা করার করেছে। তাতে সন্তুষ্ট নন। সুপ্রিম কোর্টে সন্তুষ্ট নন।

গোটা আর জি কর মামলায় বারবার রাজনীতিকদের ইন্ধন প্রকাশ্যে এসেছে। নির্যাতিতার পরিবার এখনও সেই রাজনীতির দ্বারাই প্রভাবিত বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। কুণাল ঘোষ বলেন, নির্যাতিতার বাবা-মা যাদের বুদ্ধিতে চলেন, সেই দু চারটি রাম-বাম, দু চারটে নকশাল তাদের দিয়ে রিপোর্ট (report) তৈরি করুন। আমরা এই রিপোর্ট হলে খুশি। সেটা আদালতের ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...