Saturday, March 14, 2026

এখনই বাতিল নয় ১৫ বছরের বেশি পুরনো যান, বড় সিদ্ধান্ত আদালতের

Date:

Share post:

বাসচালকদের জন্য বড় সুখবর। এখনই ১৫ বছরের বেশি পুরনো বেসরকারি বাণিজ্যিক যানবাহনগুলি শহর থেকে বাতিল হচ্ছে না। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে এবার থেকে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate) করাতে হবে। এই গাড়িগুলোকে রাস্তায় চলতে হলে পরিবেশের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হবে। ফিটনেসের পরীক্ষায় (Fitness Examination) পাস করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস (Bus)। আদালতের নির্দেশে খুশি বাস মালিক সংগঠনগুলি।

পরিবেশ রক্ষার স্বার্থেই ইতিপূর্বে পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্য়ান্য রাজ্য থেকে ১৫ বছর ও তার বেশি বয়সী পুরোনো বাণিজ্যিক যান তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এতে এক ঝটকায় শহরের রাস্তায় যানের সংখ্যা কমে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। আপাতত সেই সমস্যা মিটল বলে মনে করা হচ্ছে। বছরে দুবার ফিটনেস পরীক্ষায় সম্মত হয়েছে বাস মালিক সংগঠন। যাত্রী সাধারণের সুবিধার কথা মাথায় রেখে এবং বেসরকারি বাস মালিকদের স্বার্থরক্ষার্থেই এমন সিদ্ধান্তে সহমত হয়েছিল সবপক্ষ। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিলেন। ফিটনেস পরীক্ষার জন্য বাস মালিকপক্ষকে প্রত্যেক গাড়ি পিছু ১২ হাজার ৫০০ টাকা করে খরচ করতে হবে। এছাড়াও, দূষণ পরীক্ষার জন্য অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...