Friday, June 26, 2026

বড়সড় আর্থিক জালিয়াতির শিকার অভিনেত্রী পূজা, ভেঙে পড়লেন নায়িকা

Date:

Share post:

কষ্ট করে উপার্জনের টাকা জালিয়াতি হয়ে যাওয়ায় ক্যামেরার সামনেই ভেঙে পড়লেন টলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। বন্ধুত্বের টোপ দিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ নায়িকা ও তাঁর স্বামী কুণাল বর্মার (Kunal Barma)। সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, “অনেক টাকা জালিয়াতি হয়েছে আমার। অনেক কষ্টের উপার্জনের টাকা। জানি না কীভাবে আবার সবকিছু আগের মতো হবে। আমাদের আগামী কাজগুলিতে আমাদের পাশে থাকুন। যাতে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি।”

একসময় বাংলা বাণিজ্যিক ছবিতে চুটিয়ে কাজ করার পর মুম্বইতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়ে পড়েন। তারপর সন্তান কৃশিবের জন্মের পর কাজ থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন। তারপর ফের বিনোদন দুনিয়ায় ফিরেছেন স্বমহিমায়। এবার আর্থিক জালিয়াতির কথা সকলের সঙ্গে শেয়ার করলেন নায়িকা। তাঁরা জানিয়েছেন, বিগত ২-৩ মাস ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে। এরপরে কী করবেন কোনও কিছু সম্পর্কেই তাঁদের কোনও ধারণা নেই। যদিও অভিযুক্ত ব্যক্তির নাম ও খোওয়া যাওয়া টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি তাঁরা।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...