Tuesday, April 28, 2026

নির্ধারিত সময়েই খুলবে স্নাতকের অনলাইন ভর্তি পোর্টাল, আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার আবহেও থামবে না রাজ্যের উচ্চশিক্ষার চাকা। নির্ধারিত সময়েই খুলবে স্নাতক স্তরের অনলাইন ভর্তি পোর্টাল, বুধবার সাহিত্য অ্যাকাডেমির অনুষ্ঠানে এমনটাই জানিয়ে পড়ুয়াদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মন্ত্রী বলেন, “অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করছে। কেউ কেউ রাজ্যকে বিপদে ফেলতে চাইছে। কিন্তু আমরা বারবার আইনি লড়াইয়ে জিতেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সত্যের পক্ষে সওয়াল করেছি। তাই এই ষড়যন্ত্রে কোনও লাভ হবে না। ভর্তি পোর্টাল ঠিক সময়েই খুলবে।”

তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। গত বছর ১৯ জুন পোর্টাল খোলা হয়েছিল। এবারও সম্ভবত তার আগেই তা খুলে যাবে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হওয়ায় অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে যে, বহু পড়ুয়া হয়তো ভিন রাজ্যের কলেজে ভর্তি হয়ে পড়বে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গতবারও জয়েন্টের রেজাল্টের পরে অনেকেই রাজ্যের কলেজে ভর্তি হয়েছেন। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।” রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তা, কোনও চক্রান্তেই থামবে না শিক্ষার গতি। নির্ধারিত নিয়ম মেনেই হবে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া।

আরও পড়ুন – দিঘায় প্রথম রথযাত্রা উপলক্ষে নবান্নে জরুরি বৈঠক বৃহস্পতিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...