Thursday, June 25, 2026

বিজেপির স্টিকার লাগিয়ে গাড়ি পিষলো পুলিশকে! বিহারে মৃত মহিলা কনস্টেবল

Date:

Share post:

স্টিকারের মহিমা! বিহারে পুলিশের নাকা চেকিং এড়াতে বিজেপি স্টিকারই (BJP sticker) যথেষ্ট! এমনটাই হয়তো মনে করেছিল এক এসইউভি গাড়িচালক। পুলিশ আটকাতেই পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এসইউভি (SUV) চালক। বিহারের পাটনায় এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা কনস্টেবলের (lady constable)। আহত আরও দুই পুলিশ কর্মী। গোটা ঘটনায় বিজেপির দিকে প্রশ্ন ছুড়েছে বাংলার শাসক দল তৃণমূল।

পাটনার (Patna) এস কে পুরী থানা এলাকায় অটল পথে বুধবার রাতে নাকা চেকিং চালাচ্ছিল বিহার পুলিশ। সম্প্রতি একাধিক শুট আউটের ঘটনা বিহার প্রশাসনের ঘুম কেড়েছে। যার ফলে বিরোধীদের চাপে লাগাতার নাকা চেকিং-এর পথে নীতীশ প্রশাসন। বুধবার সেরকমই একটি নাকা চেকিং-এর সময় অটল পথে দাঁড় করানো হয় সব গাড়িকে। কিন্তু বিজেপির স্টিকার (BJP sticker) লাগানো গাড়িটি দাঁড়াতে রাজি হয়নি।

পুলিশের বাধা না মেনে কর্মরত পুলিশদের দিকে সোজা গাড়ি চালিয়ে দেন এসইউভি (SUV) চালক। ধাক্কা লাগে মহিলা কনস্টেবল কোমল কুমারীর ও আরও দুই কর্তব্যরত পুলিশকর্মীর। পুলিশকে ধাক্কা মেরেই পালানোর চেষ্টা করেন এসইউভি চালক। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত তাকে ধরে ফেলে।

আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলা কনস্টেবলকে (lady constable) চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নাকা চেকিং এড়িয়ে বিজেপির স্টিকার লাগানো গাড়িটি পালানোর চেষ্টা করছিল তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

যে বিজেপি নেতারা বিরোধী পরিচালিত রাজ্যগুলিতে ছোটখাটো ঘটনাতে প্রশ্ন তোলে এবার তাদের দিকেই প্রশ্ন বাংলার শাসক দল তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, পাটনায় রাস্তায় রুটিন চেকিংয়ের সময় বিজেপির ঝান্ডা লাগানো গাড়ি পিষে দিল তিন পুলিশকে। তার মধ্যে এক মহিলা পুলিশের মৃত্যু। দুজন গুরুতর জখম। বাংলায় হলে বিরোধীরা রাষ্ট্রপতি শাসন চাইতেন নিশ্চয়ই। বিজেপি কিছু বলবে?

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...