Saturday, April 4, 2026

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশ! নিহত পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা টাটা গ্রুপের

Date:

Share post:

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান এআই-১৭১ এর মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪২ জন। এই ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া। এই ভয়াবহ ট্র্যাজেডির পর টাটা গ্রুপ ঘোষণা করেছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করবে সংস্থা।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা এখন প্রাণ হারানোদের পরিবার এবং আহতদের সঙ্গে রয়েছে।” তিনি আশ্বাস দিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হবে। এই ট্র্যাজেডিতে বিমানটির ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু-সহ মোট ২৪২ জনই প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিস্ফোরণের শব্দ এবং আগুনে আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়।

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, “এই দিনটি এয়ার ইন্ডিয়ার ইতিহাসে একটি অন্ধকার দিন। এই মুহূর্তে আমাদের সমস্ত প্রচেষ্টা নিহত ও আহতদের পরিবার ও প্রিয়জনদের পাশে থাকার জন্য।” তিনি আরও জানান, “তদন্ত চলছে, তবে এখনই কারণ বলা সম্ভব নয়। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি বিশেষ দল আহমেদাবাদে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন – বিমান দুর্ঘটনা নিয়ে শেষ পোস্ট, প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...