Wednesday, May 13, 2026

স্বামীর নামে লক্ষ্মীর ভাণ্ডার! বাম-কংগ্রেস জোটের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ

Date:

Share post:

শাসকদল তৃণমূলের দিকে দুর্নীতি ইস্যুতে আঙুল তোলা বাম-কংগ্রেস (Left-Congress) জোটের বিরুদ্ধেই দুর্নীতির বড় অভিযোগ। তেহট্ট-১ ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানের স্বামীর নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা! অভিযোগ, দুয়ারে সরকারের ক্যাম্পে প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় ঢুকিয়েছেন কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিভিন্ন সরকারি দফতরে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন তেহট্টর তৃণমূল (TMC) নেতৃত্ব।

অভিযোগ, পঞ্চায়েত প্রধান টগরীর স্বামী নীলোৎপল ঘোষ ৪০ মাস অর্থাৎ প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের পোর্টালেও নীলোৎপলের নাম দেখা যাচ্ছে বলে বলে অভিযোগ পঞ্চায়েতের বিরোধীদল তৃণমূলের। শুধুমাত্র মহিলাদের স্বনির্ভরতার জন্য এই প্রকল্প করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে কীভাবে পঞ্চায়েত প্রধানে স্বামীর নাম উঠল? প্রশ্ন তুলে সরব তৃণমূল।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তাঁর কথায়, দুয়ারে সরকার ক্যাম্পে নথিপত্র জমা দিয়ে লক্ষীর ভান্ডারের আবেদন করেছিলেন টগরী। সেই টাকাই তিনি পাচ্ছেন। কিন্তু সেই টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকছে কি না সেটা না কি তিনি জানেন না। পোর্টালে স্বামীর নাম কী করে এলো, সেটাও না কি তিনি জানেন না।

কিন্তু প্রশ্ন উঠছে একজন পঞ্চায়েত প্রধান হয়ে টগরী এই সব জানেন না কেন! তাহলে, তাঁর অধীনে দুর্নীতি হলে তিনি ধরবেন কী করে? যে বাম-কংগ্রেস (Left-Congress) সব সময় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, তাদের পঞ্চায়েত প্রধানই দুর্নীতিকে তোষণা করেন- অভিযোগ তৃণমূলের। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...