Sunday, May 10, 2026

হাই কোর্টের রায়ে স্বস্তি, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন NIOS থেকে D.El.Ed করা প্রার্থীরাও

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাই কোর্টের (Calcutta Hight Court) রায়ে বড় স্বস্তি পেলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) থেকে  D.El.Ed পাশ করা শতাধিক চাকরিপ্রার্থী। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়েছেন, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না।

২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১৭৬৫টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু চলতি বছরের ৩০ মে একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র সুপ্রিম কোর্টে আবেদনকারী NIOS-এর D.El.Ed প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta Hight Court) দ্বারস্থ হন একাধিক বঞ্চিত চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ ছিল, সুপ্রিম কোর্ট যে ছাড়পত্র দিয়েছে তা সকল NIOS থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য। পর্ষদ শুধুমাত্র মামলাকারীদের নিয়োগে সুযোগ দিয়ে আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে।

এদিন, সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন, “যাঁরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.El.Ed করেছেন, তাঁরা প্রত্যেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। কেবল মামলাকারীরা সুযোগ পাবেন এমন হতে পারে না।” বিচারপতি আরও নির্দেশ দেন, পর্ষদকে প্রার্থীদের নথি যাচাই করে আলাদা একটি মেধাতালিকা তৈরি করতে হবে এবং তাঁদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। এই রায়ের ফলে বহু প্রশিক্ষিত প্রার্থীর জন্য খুলছে নিয়োগের দরজা। প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। হাইকোর্টের নির্দেশে ফের নতুন আশার আলো দেখছেন বঞ্চিত প্রার্থীরা।

Related articles

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...