Tuesday, March 10, 2026

২১ জুলাইয়ের প্রচারে বদলে গেল তৃণমূলের স্যোশাল মিডিয়া পেজের ছবি

Date:

Share post:

২১ জুলাইয়ের প্রস্তুতি কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল (TMC)। শনিবার, দুপুরে একদিকে যেমন চলছে প্রস্তুতি বৈঠক, অন্যদিকে দলের স্যোশাল মিডিয়া (Social Media) পেজগুলির কভার ফোটো ও ডিপি বদলে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দিয়ে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ দেওযার আহ্বান। অনেকের অনুমান, এই পোস্টারটিই শহিদ দিবসের পোস্টার ও ব্যানার হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে ভবানীপুরে ২১ জুলাই নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। ইতিমধ্যেই সেখানে একে একে পৌঁছেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অরূপ রায়, অনুব্রত মণ্ডল-সহ অন্যান্যরা। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও কোর কমিটির সদস্যরাও যোগ দিচ্ছেন বৈঠকে। ডাকা হয়েছে দলের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা ও মন্ত্রীকেও।

পাশাপাশি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) ফেসবুক পেজের কভার পিকচার ও ডিপি বদলে দেওযা হয়েছে। একই সঙ্গে বদলে গিয়েছে টুইটারের কভার ফোটোও। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। সঙ্গে তৃণমূলের লোগো লাগানো পতাকা। পাশে ‘ধর্মতলা চলো’র ডাক। তৃণমূল যুব কংগ্রেসের তরফেও নতুন ছবি পোস্ট করা হয়েছে।
আরও খবরঅভিনেতা সৌরভকে একবছর আগেই সরানো হয়েছে: জানাল তৃণমূল

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...