Tuesday, May 19, 2026

অভিনেতা সৌরভকে একবছর আগেই সরানো হয়েছে: জানাল তৃণমূল

Date:

Share post:

আচরণগত সমস্যা থাকলে বা দল বিরোধী কাজের অভিযোগ প্রমাণিত হলে দল রেয়াত করবে না- আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। সেই মতো বহিষ্কার, সাসপেন্ড বা শোকজ করা হয়েছে অনেকেই। এবার অভিনেতা সৌরভ দাসের (Sourabh Das) বিরুদ্ধে পদক্ষেপ করার কথা সামনে এলো। একবছর আগেই দলের প্রচার বা এধরনের কাজ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে তৃণমূল।

টলিউডের অভিনেতা সৌরভের বিরুদ্ধে আচরণগত কিছু অভিযোগ জমা পড়েছিল তৃণমূল নেতৃত্বের কাছে। তার পরিপ্রেক্ষিতেই দল দূরত্ব তৈরির সিদ্ধান্ত নেয়। কখনই সক্রিয়ভাবে সংগঠন করেননি সৌরভ।তাঁর আগ্রহেই দু-একটি নির্বাচনে (Election) প্রচারে এসেছিলেন। দল একাধিক শিল্পীকে প্রার্থী করলেও সৌরভকে করেনি। এক বছর আগেই দল তাঁকে পুরোপুরি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই।

সূত্রের খবর, এখন রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসামূলক সিনেমাতে জড়িয়েছেন সৌরভ। যেহেতু সৌরভ আগে ভোটে তৃণমূলের প্রচার করেছে, তাই দল এখন তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে- সে বিষয়ে প্রশ্ন তুলেছে সংবাদ মাধ্যম। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এক বছর আগেই অন্য কিছু কারণে সৌরভকে দলের বৃত্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে আর নতুন করে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন নেই। দলের সংগঠন, নিয়মকানুনে সৌরভ মানেননি বলেই এই পদক্ষেপ বলে তৃণমূল সূত্রে খবর। আর তার বাইরে অন্য কিছু অভিযোগও পেয়েছিল তৃণমূল। তাই সৌরভকে পুরোপুরি দলের গন্ডি থেকে সরিয়ে দিয়েছিল। তারপরেই বাংলার বিরুদ্ধে কুৎসামূলক রাজনৈতিক অপপ্রচারের উদ্দেশ্যে তৈরি সিনেমার সঙ্গে জড়ান অভিনেতা সৌরভ দাস।

 

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...