Thursday, June 25, 2026

পুনের সেতু বিপর্যয়ে মৃত ২, দাবি ফাড়নবিশের! দুর্ঘটনার পরম্পরায় কটাক্ষ মমতার

Date:

Share post:

গাফিলতিতে দুর্ঘটনা লেগেই রয়েছে। কারো অপরাধে বহু মৃত্যু যেন পিছু ছাড়ছে না দেশবাসীর। রেলপথে দুর্ঘটনার পরে নাগরিক বিমান পরিষেবা, এমনকি সড়ক পথেও দুর্ঘটনা প্রতি মুহূর্তে আতঙ্কে রাখছে নাগরিকদের। রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে সেতু বিপর্যয়ে ২ জনের মৃত্যুর দাবি করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। এই ঘটনায় বিস্ময় ও আহত বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

পুনের (Pune) কুণ্ডমালায় সেতু বিপর্যয়ে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও মহারাষ্ট্র প্রশাসন। একদিকে ইন্দ্রায়ানি নদীর স্রোতে একাধিক মানুষের ভেসে যাওয়ার দাবি করেন স্থানীয়রা। সেই সঙ্গে ভেঙে পড়া লোহার সেতুর তলায় ২০ থেকে ২৫ জনের আটকে পড়ার দাবি করছেন এনডিআরএফ কর্তারা। নদিতে ভেসে যাওয়ার কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ফাড়নবিশও (Devendra Fadnavis)। তাঁদের জন্য অনুসন্ধানও জারি রয়েছে বলে জানান তিনি। তথ্য পেশ করে ফাড়নবিশ জানান, এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা গুরুতর আহত। আরও ৩২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রীর দাবি থেকেই স্পষ্ট, দুর্ঘটনার সময়ে ওই পুরোনো সেতুতে কত বেশি সংখ্যায় পর্যটক ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দাবি করেন, সাম্প্রতিক সময়ে রেলপথে, যাত্রীবাহী বিমান থেকে এখন সাধারণ রাস্তাতেও দুর্ঘটনার যে সারি, তাতে আমি বিস্মিত ও আহত। আজ পুনের (Pune) কাছে ইন্দ্রায়ানি নদীতে যে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এই সেতু দুর্ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে, এমনকি বহু মানুষ এখনও নিখোঁজ।

সেই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা, যদিও আমরা এখনও অপেক্ষা করে রয়েছে তাঁদের বেঁচে ফেরার খবর পাওয়ার জন্য। আসুন দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জীবিত থাকার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...