Friday, April 3, 2026

ধর্ষণে অভিযুক্তকে নিয়ে মদ্যপান! সিপিআইএম নেত্রীর কাণ্ড প্রকাশ্যে

Date:

Share post:

লোকসভা বিধানসভায় শূন্য নেমে যাওয়া সিপিআইএম (CPIM) এখন যুব সম্প্রদায়কে ভরসা করেই ভোটের বৈতরণী পার করতে চাইছে। অথচ সেই যুব কর্মীরাই কতখানি অসামাজিকতায় ডুবে তার ছবি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়। সিপিআইএম দক্ষিণ ২৪ পরগনা নেত্রী তনুশ্রী মণ্ডলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ছবির সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) হয়। সেখানে মদের আসরে এক ধর্ষণে অভিযুক্তর (rape accused) সঙ্গে দেখা যায় বাম নেত্রীকে। এই ছবি ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

দক্ষিণ ২৪ পরগনা সিপিআইএম নেত্রী অনুশ্রী মন্ডলকে দেখা যায় এক যুবনেতার সঙ্গে। যার নাম অভিনন্দন দত্তগুপ্ত। এই অভিনন্দন যাদবপুর এরিয়া কমিটির সদস্য। তার বিরুদ্ধে ধর্ষণের মত গুরুতর অভিযোগ (rape accused) রয়েছে। সেই নেতাকে বামেদের যুবনেত্রীর সঙ্গে দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।

শৃঙ্খলা পরায়ণ দল বলে পরিচিত বামেদের পর্দা সুশান্ত ঘোষ বা বংশগোপাল চৌধুরীর ক্ষেত্রে আগেই প্রকাশিত হয়েছে। এবার অভিনন্দনের ক্ষেত্রেও সেই বেনিয়ম সামনে। ধর্ষণের অভিযোগ থাকলেও অভিনন্দনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি দল। আবার তার সঙ্গেই দেখা যাচ্ছে মহিলা নেত্রীদের মদ্যপান করতে।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরে একাংশের অভিযোগ, মদ ও অন্য নেশা সমস্যাজনক নয়। তবে ধর্ষণে অভিযুক্ত নেতার সঙ্গে কেন এই ধরনের আচরণ। মদের আসরে কেন পুরুষ মহিলা একসঙ্গে, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...