Friday, April 3, 2026

দেশে একের পর এক দুর্ঘটনা! মৃত্যু মিছিল নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রের তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। কেদারের পথে চপার ভেঙে পড়া। পুনেতে সেতু ভেঙে দুর্ঘটনা। গোটা দেশে একের পর এক দুর্ঘটনায় কেন্দ্রের ভেঙে পড়া সরকারকে ‘চোরেদের সরকার’ বলে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিধানসভার অধিবেশনে দেশের মানুষের বিপন্ন অবস্থা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতার ছবি তুলে ধরেন তিনি।

বিধানসভার (state assembly) অধিবেশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরতেই বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। রাজ্যের মানুষের বঞ্চনা, দুঃখের কথা তুলতেই কেন্দ্রের ধ্বজাধারীদের বক্তব্যে বাধা দানে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তোপ দাগেন, সত্যি কথা শোনার সাহস নেই। চোরেদের সরকার একটা কেন্দ্রে।

তারই ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) স্পষ্ট করে দেন, রোজ দুর্ঘটনা, রোজ মানুষের মৃত্যুর মিছিল। লজ্জা করে না? মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের জীবন যৌবন বিপর্যস্ত। আজ সারা ভারত জুড়ে মৃত্যুর মিছিল। কোথায় সম্মান দিয়ে বাঁচা উচিত। তা নেই।

তা সত্ত্বেও বাংলার তরফ থেকে যে রাজনৈতিক সৌজন্য দেখানো হয়েছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনাদের ডাকাতদের গদ্দার সারা ভারতবর্ষকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। মানুষের নিরাপত্তা নিয়ে আপনাদের কোনও চিন্তা নেই। যেদিন গুজরাটের অতগুলো লোক মারা গিয়েছে আমাদের হৃদয় কাঁদছে। আমরা একটি কথাও বলিনি। মনে রাখবেন এটাকে বলে রাজনৈতিক সৌজন্য।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...