Friday, April 3, 2026

রঞ্জিতে সহজ গ্রুপে লক্ষ্মীরতনের বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

আসন্ন রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) তূলনামূলক সহজ গ্রুপে বাংলা(Bengal)। নতুন মরসুমের ঘরোয়া ক্রিকেটের সূচী ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। সেখানেই বেশ সহজ গ্রুপে রয়েছে বঙ্গ ব্রিগেড। তবে গতবারের মতো এবারের রঞ্জি ট্রফিও(Ranji Trophy) শুরু হতে চলেছে সেই দলীপ ট্রফি দিয়ে। রঞ্জি ট্রফির নিয়ম গতবারের মতোই রেখেছে বিসিসিআই। এবারও দুই পর্বেই হবে এবারের রঞ্জি ট্রফি। প্রত্যাশা মতো আগামী ১৫ অক্টোবর থেকেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। আর দ্বিতীয় পর্বের ম্যাচ হবে ২২ জানুয়ারি থেকে।

সেই রঞ্জি ট্রফিরই এবার গ্রুপ বিন্যাসও করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে অনেকটাই সহজ গ্রুপে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা(Bengal) ব্রিগেড। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের রঞ্জি ট্রফির(Ranji Trophy) নক আউট পর্বের ম্যাচ।

রঞ্জি ট্রফিতে বাংলা রয়েছে সি গ্রুপে। সেখানেই বাংলার সঙ্গে রয়েছে গুজরাট, হরিয়ানা, সার্ভিসেস, রেলওয়েজ, ত্রিপুরা, উত্তরাখন্ড এবং অসম। গতবারও বেশ খানিকটা সহজ গ্রুপেই ছিল বাংলা। কিন্তু দুটো ম্যাচ ভেস্তে যাওয়াতেই সমস্যায় পড়ে গিয়েছিল বঙ্গ ব্রিগেড। সেবারও অবশ্য গ্রুপ পর্বের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল বঙ্গ ব্রিগেড।

এবারও বাংলাকে নিয়ে অনেকেই বেশ আশাবাদী। তবে রঞ্জিতে সহজ গ্রুপে থাকলেও, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বঙ্গ ব্রিগেড। এবার বাংলা ঘরোয়া ক্রিকেটে সাফল্যের মুখ দেখতে পায় কিনা সেটাই দেখার।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...