Monday, February 2, 2026

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

হঠাত্ই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিএবি(CAB) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়(Snehashis Ganguly)। মঙ্গলবার সকালে খাদ্যে বিষক্রিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। তবে পরিস্থিতি খুব একটা গুরুতর নয়। কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার সকাল আটটায় তাঁর শরীর অনেকটাই খারাপ হওয়ার ফলে, তাঁকে হাসপাতালে(Hospital) ভর্তি করতে হয়। আপাতত সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন সিএবি সভাপতি।

এই মুহূর্তে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ(BPTL) চলছে। সেই প্রতিযোগিতা নিয়ে এই মুহূর্তে সিএবির ব্যস্ততা তুঙ্গে রয়েছে। সোমবারও সিএবি-তে(CAB) উপস্থিত ছিলেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়(Snehashis Ganguly)। সেখানে সোমবার রাত থেকেই থেকেই পেটে অস্বস্তি বোধ করতে শুরু করেন সিএবি সভাপতি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্যা আরও বাড়তে থাকে।

মঙ্গলবার বাড়াবাড়ি হলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এরপরই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে তাঁর পেটে গুরুতর খাদ্যে বিষক্রিয়া হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে এখন পরিস্থিতি আয়ত্তের মধ্যেই রয়েছে। তবে এখনই তাঁকে ছাড়া হবে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি।

spot_img

Related articles

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...

উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পর এবার পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী...

এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার...

মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রশংসনীয় পুলিশি পদক্ষেপ

পুলিশি তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি...