Friday, June 5, 2026

OBC বিতর্কের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন নিয়োগের অনুমতি হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা পুরসভায় (KMC) ৭৮টি পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জানান, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত (OBC) বিতর্কের জেরে পুরনো নিয়োগ স্থগিত রাখা হলেও, নতুন নিয়োগে বাধা নেই। তবে, এক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছেন বিচারপতি।

পুরসভা সূত্রে খবর, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য শূন্যপদের তালিকা আগামী সাতদিনের মধ্যে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠাবে কলকাতা পুরসভা (KMC)। নির্ধারিত সময়ের মধ্যেই সেই তালিকা অনুমোদন করতে হবে। এর পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

ওবিসি সংরক্ষণ নীতি আইনি বিতর্কের মধ্যে হাই কোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের ২০১০ সালের পর প্রকাশিত ওবিসি তালিকা বৈধ নয়। সেই প্রেক্ষিতেই কলকাতা পুরসভার পুরনো নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কমিশন। তবে হাই কোর্টে জানিয়েছে, ২০১০ সালের আগের যে জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণের আওতায় ছিল, তাদের অন্তর্ভুক্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করায় কোনও বাধা নেই।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আইন মোতাবেক ২০১০ সালের আগে তালিকাভুক্ত ওবিসি শ্রেণির জন্য সর্বোচ্চ ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বিচারপতি কৌশিক চন্দ জানান, “অযথা কোনও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, ৬৬টি ওবিসি সম্প্রদায়কে ধরে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করা যাবে।” বিচারপতির পর্যবেক্ষণ, “সংরক্ষণ নীতি যথাযথভাবে মেনে, পুরসভা নিয়োগ চালু করতে পারবে। এক্ষেত্রে অতিরিক্ত দেরি কার যাবে না।” আদালতের এই নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুতে আর কোনও আইনি জটিলতা রইল না।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...