Thursday, June 4, 2026

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনাতেই মৃত্যু নিখোঁজ পরিচালকের! নিশ্চিত করল ডিএনএ পরীক্ষা

Date:

Share post:

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ মানুষের। সেই দিন থেকেই নিখোঁজ ছিলেন গুজরাতের চলচ্চিত্র পরিচালক মহেশ জিরাওয়ালা (Mahesh Jirawala)। পরিবারের লোকজন অনুমান করছিল বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়ে থাকবে তাঁর। অবশেষে দুর্ঘটনায় এক অশনাক্ত মৃতদেহের সঙ্গে তাঁর পরিবারের ডিএনএ নমুনা মিলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মহেশের স্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন দুপুর ১টা ১৪ মিনিটে তাঁর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল মহেশের। তিনি জানিয়েছিলেন, মিটিং শেষ হয়েছে, এখন বাড়ি ফিরছেন। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। দুর্ঘটনার সময় তাঁর মোবাইল লোকেশন ধরা পড়েছিল ঘটনাস্থলের মাত্র ৭০০ মিটার দূরে।

প্রসঙ্গত, মহেশ জিরাওয়ালা (Mahesh Jirawala) গুজরাতের বিনোদন জগতে পরিচিত নাম। মূলত মিউজিক অ্যালবাম ও ভিডিও নির্মাতা হিসেবে তিনি কাজ করতেন। ঘটনার দিন তিনি ল’ গার্ডেন এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তবে আমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার কীভাবে প্রাণ নিল জিরাওয়ালার তা নিয়ে এখনও ধন্দ রয়ে গিয়েছে।

আরও পড়ুন: আমেদাবাদ দুর্ঘটনার আগেই গাফিলতি ধরেছিল DGCA! তবু মৃত্যু ২৪১ যাত্রীর

একাংশের অনুমান ওই সময় মেডিক্যাল কলেজ সংলগ্ন রাস্তা দিয়েই যাচ্ছিলেন পরিচালক। সেই কারণেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গুজরাতের সংস্কৃতি মহলে। স্থানীয় স্তরে ক্ষোভ দেখা দিয়েছে বিমানের নিরাপত্তা ও রুট ব্যবস্থাপনা নিয়ে।

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...