Wednesday, March 25, 2026

পহেলগাম হামলার দুমাসের মাথায় অভিযুক্ত ২ লস্কর জঙ্গিকে গ্রেফতার NIA-র 

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ পর্যটক খুনের তদন্তে নেমে ঘটনার দুমাসের মাথায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। ধৃত পারভেজ আহমেদ জোঠার ও বসির আহমেদ জোঠার লস্কর জঙ্গি বলে NIA-র তরফে জানা গেছে। কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক। তদন্তকারী সংস্থার দাবি, এই দুই জঙ্গি মূল হামলাকারীদের আশ্রয়দাতা হিসাবে কাজ করেছে।

২২ এপ্রিল বেছে বেছে হিন্দু পর্যটকদের খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ। পাকিস্তানের জঙ্গি আক্রমণকে পাল্টা জবাব দিতে অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদে মদদকারী ইসলামাবাদের মুখোশ খুলে দিতে পৌঁছে যায় এদেশের সংসদীয় দল। ভারতের জিরো টলারেন্স নীতিকে মাথায় রেখে প্রথম দিন থেকেই অভিযুক্ত জঙ্গিদের হন্যে হয়ে খুঁজে চলেছে NIA। হামলার ঘটনা ২৪ ঘণ্টার মধ্যেই সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ্যে এসেছিল। সেই মতো কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারতীয় সেনার অপারেশন চলতে থাকে। পহেলগাম কাণ্ডের দু’মাসের মাথায় এলো  প্রথম সাফল্য। এনআইএ (NIA) সূত্রের খবর, কাশ্মীরের হিলপার্ক এলাকায় ৩ জঙ্গিকে আশ্রয় দিয়েছিল ধৃত দুই জঙ্গি (পারভেজ আহমেদ জোঠার ও বসির আহমেদ জোঠার)। তাঁদের খাবারদাবার এবং রসদ সরবরাহের কাজ চলত। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...