Sunday, June 21, 2026

প্রথম একাদশে শার্দূলের থাকা নিয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট (ENGvIND) সবে তিন দিন হয়েছে। এর মধ্যেই প্রথম একাদশে শার্দূল ঠাকুরের(Shardul Thakur) থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬ ওভারই তাঁকে দিয়ে বোলিং করাতে পেরেছে ভারতীয় দল। সেখানেও ৩৮ রান দিয়েছেন তিনি। এরপর থেকেই শার্দূলকে(Shardul Thakur) কেন প্রথম একাদশে রাখা হল তা নিয়েই অনেকে নানান কথা বলতে শুরু করেছে।

তৃতীয় দিন ম্যাচ চলার সময়ই কমেন্ট্রি বক্সেও শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) দলে রাখা নিয়েই কথা শোনা গেল। প্রধানত স্টপ গ্যাপ বোলার হিসাবেই শার্দূল ঠাকুরকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজটা করতে একেবারেই ব্যর্থ হয়েছেন তিনি। বিশেষ করে যে সময় জসপ্রীত বুমরার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল সেই সময়ই শার্দূল ঠাকুর ব্যর্থ হয়েছে। এরপর প্রশ্ন ওঠাটাই যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না।

বেঞ্চে কুলদীপ যাদব থাকলেও ভারতীয় দল শার্দূল ঠাকুরকেই বেছে নিয়েছিল। সেখানে প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র এক রান করেছিলেন শার্দূল ঠাকুর। সেইসঙ্গে বল হাতেও তাঁকে দিয়ে ছয় ওভারের বেশি করাতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে কেন শার্দূলকে দলে নেওয়া হল এই নিয়ে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক।

তবে এখনও দ্বিতীয় ইনিংস রয়েছে। সেখানে শার্দূল ঠাকুর ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...