Sunday, June 21, 2026

নজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি বিজেপির! ধুয়ে দিলেন দেবাংশু, পরিসংখ্যান দিয়ে বিরোধীদের দাবি নস্যাৎ

Date:

Share post:

কালীগঞ্জের উপনির্বাচনের ভোট গণনায় যখন বিপুল ভোটে জিতছে তৃণমূল, তখন বিধানসভায় রীতিমতো হাতাহাতি করে বিজেপি (BJP)। পরে চার বিজেপি বিধায়ককে এই অধিবেশন থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। এই নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র নিশানা করেন তৃণমূলের (TMC) মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। কটাক্ষ করে স্যোশাল মিডিয়ায় লেখেন, ”উপনির্বাচনের বিপুল পরাজয় থেকে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের নজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি শুরু করেছে বিজেপি!” একই সঙ্গে হিন্দু ভোট তাদের পক্ষে- বিজেপির এই দাবিও পরিসংখ্যান দিয়ে নস্যাৎ করেছেন দেবাংশু।

কালীগঞ্জ উপনির্বাচনে শাসক শিবিরের প্রত্যাশিত জয়। আর বিধানসভায় নজিরবিহীন ঘটনা। বিজেপি বিধায়কদের মারে আহত মার্শালরা। এই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় পদ্মশিবিরে নিশানা করেন দেবাংশু। লেখেন, ”যারা একসাথে ১৫০ বিরোধী সাংসদকে বাইরে বার করে দিয়ে সংসদে ভোট করায়, তাদের মুখে এখন গণতন্ত্রের বাণী শুনতে হবে?
উপনির্বাচনের বিপুল পরাজয় থেকে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের নজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি শুরু করেছে বিজেপি! বিজেপি যেন মাথায় রাখে, বাঙালিরা বাঁদরদের হয়ত কলা খাওয়ায়, ভোট কিন্তু দেয়না…”

একই সঙ্গে দেবাংশু (Debanshu Bhattacharya) হিসেব কষে দেখিয়ে দেন যতই বিজেপি হিন্দু ভোট তাঁদের পক্ষে বলে লাফাক না কেন, আসলে ভোট হিন্দু ভোটের অর্ধেকও পায়নি তারা। হিসেব দিয়ে দেবাংশু লেখেন,
”২০২৪-এর লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় ভোট গণনার সময় ঠিক যে যে অঞ্চল থেকে প্রথম রাউন্ডে ভোট গণনা শুরু হয়েছিল, সেইসময় সেখানে কি ফলাফল ছিল?
AITC – 43.8%
CPI – 26.7%
BJP – 26.4%
২০২৫ উপনির্বাচনে ওই একই অঞ্চলে প্রথম রাউন্ডের ভোট গণনায় কী ফলাফল উঠে গেল?
AITC – 4545 (60%)
INC – 1830 (24.1%)
BJP – 1112 (14.6%)”

এই তথ্য দিয়েই দেবাংশু লেখেন, ”স্পষ্ট করে যদি তাকিয়ে দেখেন, বাম কংগ্রেস তাদের ভোট শতাংশ মোটামুটি ধরে রাখলেও, বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে শিফট করেছে! শুভেন্দু অধিকারীর উগ্র ও বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা সগর্বে প্রত্যাখ্যান করলেন। জয় জগন্নাথ!”

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...