Saturday, May 16, 2026

মধ্যপ্রাচীর আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের হানা, একাধিক উড়ান বাতিলের সিদ্ধান্ত 

Date:

Share post:

আকাশপথে একের পরে হামলা, পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে উড়ান পরিষেবা বাতিলের (Flight cancelled in Middle East) সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়াসহ (Air India)একাধিক বিমান সংস্থার। ইরানের মিসাইল হানার পরই সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতারের আকাশপথ বন্ধ করা হয়েছে। বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করেছে ইরাক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের আকাশে বিমান চলাচল স্থগিত ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে কর্তৃপক্ষের তরফে জানা গেছে।

ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের তীব্র প্রভাব বিমান পরিষেবায়। এক দেশ আরেক দেশের উপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা করছে তাতে যে কোনও মুহূর্তে বড় বিমান দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে।কোথাও রুট বদল হচ্ছে কোথাও আবার মাঝআকাশ থেকে বিমানকে ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এতে একদিকে যেমন সমস্যায় পড়ছেন যাত্রীরা, অন্যদিকে আতঙ্ক কাজ করছে তাঁদের মনে। সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আপাতত কিছুদিন মধ্যপ্রাচ্যগামী উড়ান বাতিল করার পথেই হেঁটেছে একাধিক বিমান সংস্থা। জানা গেছে লখনৌ-দামমাম, মুম্বই-কুয়েত এবং অমৃতসর-দুবাই রুটের উড়ান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উত্তর আমেরিকার পূর্ব সৈকত এবং ইউরোপগামী বিমান পরিষেবাও সাময়িকভাবে বন্ধ। ফলে উত্তর সেখান থেকে ভারতের উদ্দেশে রওনা দেওয়া বিমানগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরিষেবা সম্পূর্ণ বন্ধ করেছে কাতার এয়ারওয়েজ। ইন্ডিগো (Indigo) , আকাশা-র মতো উড়ান সংস্থাগুলিও একইপথে হাঁটতে চলেছে বলে খবর।

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...