Monday, April 6, 2026

৫০-এর নীচে আটকে যাবে বিজেপি: ছাব্বিশের নির্বাচন নিয়ে বড় দাবি অভিষেকের

Date:

Share post:

আগামী বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগেই ভোটের ফল নিয়ে বড় দাবি করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর স্পষ্ট ভবিষ্যদ্বাণী- ছাব্বিশের নির্বাচনে ৫০-এর নীচে আটকে যাবে বিজেপি (BJP)।

বুধবার, নিজের সাংসদীয় এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে সাতগাছিয়ার সভা থেকে ৬৯৫ পৃষ্ঠার ‘নিঃশব্দ বিপ্লব’ বই প্রকাশ করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক। আর সেই মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করেন তিনি। গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, “ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে! গতবারে ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ওরা ৫০ এর নীচে আটকে যাবে। আজকের সভা থেক আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম।”

এই কথার রেশ টেনে অভিষেক বলেন, “আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যৎবাণী করি না। আর করলে ঈশ্বরের কৃপায় আমার ভবিষ্যৎবাণী অল্প হলেও মিলে যায়।” তিনি উল্লেখ করেন এর আগেও তাঁর ভোটের ফলের ভবিষ্যৎবাণী মিলে যায়।
আরও খবর‘নিঃশব্দ বিপ্লব’: ৬৯৫ পৃষ্ঠার পুস্তিকায় উন্নয়নের খতিয়ান অভিষেকের, জবাব বিরোধীদের বিদ্রুপেরও

একই সঙ্গে বিজেপিকে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee)। সুকান্ত-শুভেন্দুদের তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “আজ জগন্নাথ মন্দিরকে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে শুভেন্দু বলছে ওটা মন্দির নয়। সুকান্ত মজুমদার বলছেন ওইটা সার্কাস। যাঁরা হিন্দুদের রক্ষা কর্তা বলে তারাই এইসব বলে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এই মন্দির না তৈরি করলে আপনারা আসল চেহারা দেখতে পেতেন না। মমতার সরকারের থেকে ইউনুসের সরকার ভাল বলে। আর এরাই আবার আমাদের বাংলাদেশি বলে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...