Monday, April 27, 2026

১৫ দিনের অনসর শেষে বৃহস্পতিবার জগন্নাথ দর্শন, হবে নেত্র উৎসব 

Date:

Share post:

১৫ দিনের অনসর পর্ব শেষে বৃহস্পতিবার থেকে আবার ভক্তদের জন্য উন্মুক্ত হচ্ছে জগন্নাথধামের দরজা। মন্দির সূত্রে জানা গিয়েছে, ভোরে নেত্র উৎসবের মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নতুন বেশে আত্মপ্রকাশ করবেন ভক্তদের সামনে। সকাল ৬টা থেকে খুলে যাবে দর্শনের জন্য মন্দিরের মূল গেট, ভক্তরা প্রবেশ করবেন প্রধান ফটক দিয়ে এবং ৬ নম্বর গেট দিয়ে বেরোবেন।

বুধবারই দিঘায় এসে পৌঁছেছেন কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস এবং ৫০ জন বিদেশি ইসকন ভক্ত, যাঁরা রথযাত্রার বিভিন্ন আচারবিধিতে অংশ নেবেন। রথের রশিও ইতিমধ্যেই পৌঁছে গেছে দিঘায়। বৃহস্পতিবার সকালে হবে প্রতীকী স্নান এবং মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। দীর্ঘ অনসরের পর এদিনই প্রভুকে অন্নভোগ নিবেদন করা হবে—এলাহি আয়োজন থাকছে ৫৬ ভোগের।

বিকেল ৩টে নাগাদ শুরু হবে রশি পুজো, যেখানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের সন্ন্যাসীরা রথের সামনে পুজো সম্পন্ন করবেন। এরপর দক্ষিণ গেট দিয়ে তিনটি রথকে বাইরে আনা হবে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে রথ টানার সময় কোনও সমস্যা না হয়, সেই কারণে আগেভাগেই রথগুলি বাইরে বের করে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে।

ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হয়েছে বাঁশের ব্যারিকেড। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকছে পুলিশ ও ইসকনের ৫০ জন স্বেচ্ছাসেবক। রথযাত্রায় অংশ নিতে আরও ৫০ জন বিদেশি ভক্ত আসছেন, যাঁরা এই প্রথমবার জগন্নাথদেবের রথযাত্রায় যোগ দিচ্ছেন। সরকারি অতিথিদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করেছে মন্দির ট্রাস্ট। রাধারমণ দাস জানান, “অনসর শেষে প্রভু নতুন পোশাকে সেজে ভক্তদের সঙ্গে নয়নমিলন করবেন—এ এক ঐশ্বরিক অনুভূতির মুহূর্ত।” ভক্তদের জন্য বৃহস্পতিবারের রথযাত্রা শুধু ধর্মীয় নয়, আবেগ ও ভক্তিরও এক বিরল উপলক্ষ হতে চলেছে দিঘায়।

আরও পড়ুন – ডুয়ার্সে ফিল্ম সিটি গড়লে বাড়বে কর্মসংস্থান ও পর্যটন: দাবি বিধায়ক কাঞ্চন মল্লিকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...