Tuesday, April 21, 2026

মহাকাশে কেমন কাটল একটা দিন, ISS পৌঁছনোর আগেই বার্তা শুভাংশুর 

Date:

Share post:

দেখতে দেখতে ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে, ইতিহাস তৈরি করে মহাকাশে ভারতীয় বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla’)। বুধবার বেলা বারোটা বেজে এক মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন ক্যাপসুলে করে পাড়ি দিয়েছেন চার নভশ্চর। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতির বিকেল সাড়ে চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS ) পৌঁছে যাবেন তাঁরা। এই প্রথম পৃথিবীর বাইরে একটা গোটা দিন কাটিয়ে কেমন লাগছে ক্যাপ্টেন শুক্লার। অভিজ্ঞতা ভাগ করে নিলেন লখনৌয়ের ছেলে (Shubhanshu Shukla’s message from space)।

সাতবার পিছিয়ে যাওয়ার পর অষ্টম বারে সফল হয়েছে উৎক্ষেপণ। তারপর থেকেই মহাকাশচারীদের নানা মুহূর্ত অ্যাক্সিয়ম স্পেসের এক্স হ্যান্ডল ও নাসার (NASA ) ওয়েবসাইটে সম্প্রচারিত হয়েছে। এদিন সকালে সরাসরি পৃথিবীর বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথন সেরেছেন চার নভশ্চর। শুভাংশু বলেন, ‘‘যখন যাত্রা শুরু হল, তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। খুব ভাল সফর ছিল। মহাকাশে পৌঁছোতেই অস্বস্তি শুরু হয়। শুনলাম, গত কাল নাকি আমি পড়ে পড়ে ঘুমিয়েছি!’’ পাশাপাশি তিনি বলেন, শিশুর মতো করে হাঁটাচলা করতে হচ্ছে। এটা আলাদা অভিজ্ঞতা। এই সময় তাঁর সঙ্গে থাকা পেগি হুইটসন, স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং টিবর কাপুকে বেশ মজা করতেও দেখা যায়। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ভারতীয় মহাকাশচারী এই মিশনের সবথেকে বড় পরীক্ষা দিতে চলেছেন। ক্যাপ্টেন শুক্লাকে আইএসএস-এর সঙ্গে নির্বিঘ্নে ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

 

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...