Wednesday, June 24, 2026

অপারেশন বিহালি: অমরনাথ যাত্রা শুরুর আগেই উধমপুরে নিকেশ জইশ জঙ্গি

Date:

Share post:

৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগে এক জঙ্গিকে নিকেশ করল জম্মু-কাশ্মীরের পুলিশ এবং সেনা। বৃহস্পতিবার সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ‘অপারেশন বিহালি’ নামে এই অভিযান এখনও চলছে। উধমপুরের বসন্তগড় এলাকায় এই অভিযানেই খতম করা হয়েছে জঙ্গি। সূত্রের খবর, নিহত জঙ্গি জইশ-ই-মহম্মদ সংগঠনের সদস্য।

সেনা জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এদিন তল্লাশি অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথবাহিনী। তারপরেই শুরু হয় গুলির লড়াই। উধমপুরের ওই এলাকায় আরও আরো তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই কারণে গোটা এলাকা ঘিরে এখনো চলছে তল্লাশি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথা মাথায় রেখে অমরনাথ যাত্রায় পুন্যার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে ১৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অনন্তনাগ জেলার পহেলগাঁও ছাড়াও বালতাল হয়ে যাওয়া যায় অমরনাথের গুহায়। আগেই অমরনাথ যাত্রার নিরাপত্তার কারণে এবছর বহু নিয়ম চালু করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

আরও পড়ুন – বিজেপি-রাজ্যে অত্যাচারিত বাংলার শ্রমিকরা! হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...