Saturday, June 20, 2026

বিজেপি-রাজ্যে অত্যাচারিত বাংলার শ্রমিকরা! হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার শ্রমিকদের প্রতিনিয়ত বিজেপির রাজ্যে অত্যাচারিত হতে হচ্ছে। কেন এটা হবে? বাংলায় কথা বলা কি অপরাধ? বৃহস্পতিবার দিঘায় সাংবাদিক বৈঠক করে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্রীপন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি পরিযায়ী শ্রমিক ও বাইরে পাঠরত পড়ুয়াদের সাবধান করে দেন ভোটার তালিকা নিয়েও।

মুখ্যমন্ত্রী বলেন, আমি অনুরোধ করব, যারা বাইরে পড়াশোনা করছে বা কাজ করতে গিয়েছে কিংবা পরিযায়ী শ্রমিক, তাঁরা যেন বিশেষ করে খেয়াল রাখেন ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কি না। কারণ আপনাদের অস্তিত্ব কেড়ে নিয়ে নিজেরা ভোট দেওয়ার চেষ্টায় নানা ষড়যন্ত্র চলছে। তাঁর কথায়, এমনিতেই প্রতিনিয়ত বাংলার শ্রমিকদের উপর অত্যাচার চলছে। বালেশ্বরের ১৭ জন শ্রমিককে আটকে রেখেছে। আমি মুখ্যসচিবকে বলেছি বিষয়টা দেখতে। কিন্তু প্রতিদিন কেন এটা হবে? বাংলায় কথা বলা কি অপরাধ? তাহলে অন্য ভাষাতেও কথা বলা অপরাধ। প্রত্যেকদিন বাংলার মানুষদের কেন অত্যাচার করা হবে? শুধু তাদের মাতৃভাষা বাংলা ভাষা বলে? স্থানীয় ভাষা না জানলে মানুষ কীভাবে কমিউনিকেট করবে?

মুখ্যমস্ত্রীর সাফ কথা, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে তো বিএসএফ দেখবে, এটা রাজ্যের কাজ নয়। আমাদের কাছে অনেক উদাহরণ আছে, কীভাবে কেন্দ্র সরকার অবৈধ প্রবেশকারীকে ঢুকিয়েছে। রিভিউ করার নামে ডিটেনশন ক্যাম্প বানিয়ে আমাদের রাজ্যের মানুষকে অত্যাচার করছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। যেভাবে ওরা টর্চার করছে, সেটা অন্যান্য রাজ্য দেখে শিখতে পারে। কিন্তু আমরা সেটা করব না।

আরও পড়ুন – প্রসাদের প্রতিযোগিতা হয় না: বিজেপির প্রসাদ-রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...