Saturday, May 30, 2026

প্রসাদের প্রতিযোগিতা হয় না: বিজেপির প্রসাদ-রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

বিজেপির প্রসাদ রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। ইতিমধ্যএই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ। সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই কুৎসা শুরু করেছে বিজেপি। এবার পুরীর প্রসাদ আনার কথা ঘোষণা করেন বিরোধী দননেতা শুভেন্দু অধইকারী (Shubhendu Adhikari)। এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, প্রসাদের প্রতিযোগিতা হয় না। আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার প্রসাদ বিলি হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।

দিঘায় তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রথযাত্রার মূল পর্বের প্রস্তুতি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে জগন্নাথদেবের প্রসাদ বিলি শুরু হয়েছে। সেই নিয়ে সমালোচনা করে বঙ্গ বিজেপির নেতৃত্ব। বাংলাজুড়ে দিঘার মন্দিরের প্রসাদ বিলি নিয়ে উৎসাহী মানুষ। তা দেখে এবার পুরী থেকে প্রসাদ আনাতে চাইছে বিজেপি। বিরোধী দলনেতা বলেন, “পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে বিলি করা হবে। পাঁচদিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি হবে।”

জগন্নাথদেবকে নিয়েও বিজেপির দিশাহীন রাজনীতির তীব্র সমালোচনা করে তৃণমূল। বিজেপিকে নিশানা করে দলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “পুরীর জগন্নাথদেবকে আমরা সবাই শ্রদ্ধা করি। প্রসাদ নিয়ে প্রতিযোগিতা হয় না।“ এর পরেই তীব্র কটাক্ষ করে কুণাল (Kunal Ghosh) বলেন, “আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার যে প্রসাদ বিলি করা হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।“

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...