Thursday, June 4, 2026

প্রবল আড়ম্বরে দিঘায় মাসির বাড়ি পৌঁছল রথ, আরতি করে কলকাতার পথে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রবল আড়ম্বরের মধ্যে দিঘায় পালিত হল রথযাত্রা। শুক্রবার, জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে মাসির বাড়িতে পৌঁছন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রা শুরু পরে মাসির বাড়ি পৌঁছেও জগন্নাথদেবের আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেই সেখান থেকে হোটেলের উদ্দেশে রওনা দেন তিনি। শুক্রবার, সন্ধেয় কলকাতা ফিরে আসেন মুখ্যমন্ত্রী।

বিপুল জনসমুদ্রের মধ্যে দিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে দিঘার জগন্নাথ ধামে রথযাত্রার (RathYatra) সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রথা মেনে তিনটি রথের সামনেই আরতি করেন তিনি। নির্ধারিত সময় মেনে রথের রশিতে টান পড়ে। মাসির বাড়ি পর্যন্ত রথের সঙ্গেই হেঁটে পৌঁছন মমতা। বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে রথ থেকে নামিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কীর্তন সহযোগে আনা হয় জগন্নাথদেবকে। সেখানেও আরতি করেন মুখ্যমন্ত্রী।

এই রথ দেখতে ভিড় উপচে পড়ে রাস্তার দু’পাশে। রাস্তার দুধারের ব্যারিকেডেই রথের রশি স্পর্শ করে ছিল। মুখ্যমন্ত্রী জানান, সেই দড়ি ছুঁলেই রথের রশি স্পর্শ হবে।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এইবারে প্রথম পালন হচ্ছে রথযাত্রা (RathYatra)। তুমুল উদ্দীপনা সৈকত শহরজুড়ে। কাতারে কাতারে পুণ্যার্থীরা উপস্থিত হয়েছেন রথযাত্রা উপলক্ষ্যে। মন্দির উদ্বোধনের সময়ই সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট নিয়ে রথযাত্রার সূচনা করেন মমতা। তার আগে তিনটি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী।
আরও খবরবাংলার দুর্গা পাড়ি দিচ্ছেন পোল্যান্ড, মিন্টু পালের প্রতিমায় মুগ্ধ কুণাল

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...