Wednesday, May 13, 2026

আতঙ্কের রেলযাত্রা: আগুন ট্রেনের চাকায়, বাঁচতে গিয়ে আহত যাত্রীরা

Date:

Share post:

রেলের রক্ষণাবেক্ষনের অভাব বারবার রেলযাত্রাকে আতঙ্কের করে তুলছে। ফের একবার আগুন আতঙ্ক এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের চাকায় আগুন লাগার পরে বরাতজোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা।

শুক্রবার আলিপুরদুয়ারে এনজেপি-গামী ক্যাপিটাল এক্সপ্রেসের (Capital Express) চাকায় আগুন লাগে। ব্রেক বাইন্ডিং থেকে ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। মাঝ লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়তেই ধোঁয়া অনুভব করেন যাত্রীরাও। হইচই পড়ে যায় ট্রেনের ভিতর।

প্রাণ বাঁচাতে দৌড়ে নামার চেষ্টা করেন যাত্রীরা। হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী আহতও হন। এই ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। খবর পাওয়ার অনেক পরে এসে পৌঁছন রেলের আধিকারিকরা। দীর্ঘক্ষণ লাইনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে থাকায় বাকি ট্রেনগুলিও দেরিতে চলে। সবমিলিয়ে যাত্রীদের ক্ষোভ চরমে ওঠে। এদিনের ঘটনার জন্যও রেলের উদাসীনতাকেই দায়ী করছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, পুরনো রেক ব্যবহার করছে রেল। দুরপাল্লায় পুরনো রেক ব্যবহার করায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে।

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...