Friday, June 5, 2026

এজবাস্টনে বুমরার প্রস্তুতিতে স্বস্তি ভারতীয় শিবিরে!

Date:

Share post:

দ্বিতীয় টেস্টে (Second Test) জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খেলবেন কিনা তা নিয়ে বেশ কয়েকদন ধরেই একটা জল্পনা শুরু হয়েছিল। এমনকি এজবাস্টনে প্রথম দিন তিনি প্রস্তুতি যোগ না দেওয়ায় সেই জল্পনাটা আরও বাড়ে। এমন পরিস্থিতিতে হঠাৎই প্রস্তুতি শুরু ভারতীয় দলের তারকা স্পীডস্টারের। দ্বিতীয় দিন থেকেই এজবাস্টনে নেমে পড়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেইসঙ্গেই শুরু নতুন আলোচনা। তবে কী ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও নামতে চলেছেন তিনি। কারণ তাঁর দ্বিতীয় টেস্ট না খেলা নিয়েই চলছিল গুঞ্জন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই জসপ্রীত বুমরাহ নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছিল। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই নাকি পাঁচ ম্যাচের সিরিজে তিনি খেলবেন তিনটি টেস্ট। ইতিমধ্যেই ভারতের হয়ে প্রথম টেস্টে খেলসা হয়ে গিয়েছেন বুমরার। সেখানে তিনি সফল হলেও, বাকি বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছে ভারতীয় দলকে।

যদিও প্রথম টেস্টের পর জসপ্রীত বুমরাহ একবার তিনের অধিক ম্যাচ খেলার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও সরাসরি কিছু এখনও জানা যায়নি। এজবাস্টনে প্রথন দিন অনুশীলনেও আসেননি জসপ্রীত বুমরাহ। কিন্তু দ্বিতীয় দিন থেকেই মাঠে নেমে পড়েছেন এই তারকা স্পীডস্টার। জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছেন বুমরাহ।

অনেকেই মনে করছেন সিরিজের এই ফলাফল দেখার পর বুমরাহ তাঁর সিদ্ধান্ত বদল করতেও পারে। আবার অর্শদীপ সিংও প্রস্তুতি শুরু করেছেন। বুমরার সঙ্গে অর্শদীপ খেললে যে ইংল্যান্ডের মাটিতে ভারতের পেস অ্যাটাক বেশ শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...