Sunday, June 7, 2026

আসানসোলে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাবা-মা-ছেলের!

Date:

Share post:

রাতের অন্ধকারে পশ্চিম বর্ধমানের দক্ষিণ আসানসোল থানা (South Asansol police station) এলাকায় অগ্নিকাণ্ড। ঝলসে গেল একই পরিবারের তিনজন। গুরুতর যখন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার খাওয়া দাওয়ার পর নিজের বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন জনৈক বাবলু সিং (Bablu Singh) এবং তাঁর বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী। এরপর রাতে আচমকা বাড়িতে আগুন লাগে। ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা-মা ও ছেলের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবলুর স্ত্রী। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

মধ্যরাতে আসানসোল দক্ষিণ থানার ফতেপুর বৈশালী পার্ক এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনার কথা জানতে পেরে দ্রুত পৌঁছে যায় দমকল ও পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়িতে থাকা চার জন অগ্নিদগ্ধ হন। পুলিশ তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে, প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...