Tuesday, February 24, 2026

ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী

Date:

Share post:

ইস্টবেঙ্গলে (Eastbengal) অস্কার ব্রুজোঁর সহযোগী এবার এক বাঙালি। আসন্ন মরসুমের আগে ফের লাল-হলুদ জার্সিতে প্রত্যাবর্তন সন্দীপ নন্দীর। ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হলেন সন্দীপ নন্দী (Sandip Nandy)। দলকে ঘুরে দাঁড় করাতে এবার মরিয়া লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেখানেই এবার গোলকিপারদের আরও দক্ষ করে তুলতে ইস্টবেঙ্গলের ভরসা সন্দীর নন্দী (Sandip Nandy)।

লাল-হলুদ জার্সিতে গোলের নীচে বহু সাফল্য রয়েছে সন্দীপ নন্দীর। এবার ইস্টবেঙ্গলের (Eastbengal) জার্সিতেই তিনি প্রশিক্ষক হিসাবে মাঠে নামবেন। দলকে সাফল্য এনে দিতে মরিয়া সন্দীপ নন্দীও। তাঁর নাম এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু সন্দীপ নন্দীকে (Sandip Nandy) নেওয়াটা কার্যত পাকা করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গলের হয়ে আশীয়ান জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সন্দীপ নন্দী। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয়। সমালোচনায় জেরবার তারা। সেই সময়ই লাল-হলুদে প্রত্যাবর্তন এই আশিয়ান জয়ীর। সন্দীপ নন্দীকে গোলকিপার কোচ হিসাবে দেখে সকলেই বেশ উচ্ছ্বসিত।

বর্ধমানের সন্দীপ নন্দী একসময় স্ট্রাইকার হতে চেয়েছিলেন। কিন্তু কোচ গৌতম সরকারের কথায় হয়েছিলেন গোলকিপার। সেই থেকেই ঘুরে গিয়েছিল জীবনের মোড়। ইস্টবেঙ্গল, মোহনবাগান হয়ে দেশের জার্সিত চূড়ান্ত সফল হয়ছেন। কোচ হিসাবেও কিন্তু কাজ করার অভিজ্ঞতা রয়েছে সন্দীপ নন্দীর। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও কাজ করেছেন রাজস্থান ইউনাইটেড, মহমেডান সহ ডায়মন্ডহারবার এফসিতে। এবার সেই সন্দীপ নন্দীই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ।

দেশের জার্সিতে খেলেছিলেন ৫৪টি ম্যাচ। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আইলিগ, জাতীয় লিগ। কিন্তু আইএসএল এখনও পর্যন্ত জিততে পারেননি। ইস্টবেঙ্গলের জার্সিতে সন্দীপ নন্দীর প্রশিক্ষক হিসাবে সেই স্বপ্নও পূরণ হয় কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...