Wednesday, May 13, 2026

দলের নেত্রীকে চাকরির টোপ! গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

চাকরি দুর্নীতিতে নাম জড়ালো বিজেপির। দলেরই নেত্রীকে চাকরির টোপ দিয়ে এবার পুলিশের হাতে গ্রেফতার বিজেপির সংখ্যালঘু কমিটির চেয়ারম্যান। উত্তর চব্বিশ পরগণার নেত্রীর অভিযোগের ভিত্তিতে হাওড়ার বিজেপি নেতাকে গ্রেফতার (BJP leader arrested) করল হাওড়া পুলিশ। যে বিজেপির রাজ্য নেতারা বাংলায় দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনীতির চেষ্টা চালিয়ে যায়, সেই বিজেপির নেতারা কীভাবে লোক ঠকানোর কাজ চালিয়ে যাচ্ছে, এই ঘটনায় তা প্রমাণিত।

উত্তর চব্বিশ পরগণার আমডাঙার (Amdanga) বাসিন্দা এক বিজেপি নেত্রী অভিযোগ করেন, বিজেপি নেতা হরিওম বাল্মিকী তাঁকে বিমান বন্দরে চাকরির প্রতিশ্রুতি দেন। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তার জেরে দফায় দফায় লক্ষাধিক টাকা দাবি করেন তিনি। বিজেপি নেত্রী সেই টোপে পা দিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা দেন তাঁকে। শেষ পর্যন্ত চাকরি না পাওয়ায় বিজেপি নেতা (BJP leader) হরিওমকে চাপ দিতেই হুমকি দিতে থাকেন তিনি।

আরও পড়ুন: কার্তিকের অভিযোগকারিনীর উত্তর দিন: ধর্ষণে ‘সরব’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা তৃণমূল

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন বিজেপি নেত্রী। আমডাঙা থানায় (Amdanga police station) অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাওড়ার সাঁকরাইলের নেতা হরিওমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। রবিবারই তাকে বারাসাত আদালতে তোলা হয়। বিজেপি নেত্রী দাবি করেন, দলের নেতা হওয়াতেই ভরসা করে চাকরির আশায় টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি না পাওয়ায় টাকা ফেরৎ চাইতেই হুমকির মুখে পড়তে হয় তাঁকে।

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...