Tuesday, June 2, 2026

কেরালায় সিপিএম পার্টি অফিসে ধর্ষিতা তরুণী, এক বছর পরে গ্রেফতার!

Date:

Share post:

সংস্কৃতির ধ্বজাধারী বামেদের চরিত্রের এক একটি দিক ক্রমশ প্রকাশিত হচ্ছে এক একটি ঘটনায়। রাজনীতির নামে বামেদের যুব সমাজ আদতে কোন অন্ধকারে ডুবে রয়েছে তা বাম শাসিত কেরালায় পার্টি অফিসে (party office) ধর্ষণের ঘটনাতেই প্রমাণিত। অন্যায় শাস্তি দেওয়ার বদলে কেরালার (Kerala) বাম সরকার সেই ধর্ষককে এক বছর ধরে গ্রেফতারই করেনি। দলীয় কর্মীকেই ধর্ষণে অভিযুক্ত ছাত্র নেতাকে (SFI leader) এক বছর পরে গ্রেফতার করল কেরালা পুলিশ।

কেরালার পালাক্কাড়ে একটি নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ১৬ মার্চ ২০১৯। সেই তদন্তে জানা যায় স্থানীয় এসএফআই-এর এক নেত্রী সেই নবজাতককে (new born) ফেলে রেখে যান জন্মের একদিন পরেই। শিশুকে ফেলে দেওয়ার অপরাধে তদন্ত শুরু হয় ওই নেত্রীর বিরুদ্ধে। তখনই প্রকাশ্যে আসে বিষয়টি। সম্প্রতি ওই নেত্রী পালাক্কাড় থানায় অভিযোগ জানান, ২০১৮ সালের জুন মাসে এসএফআই-এরই (SFI) এক সহকর্মী তাকে সিপিআইএম পার্টি অফিসে (CPIM party office) নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেই অভিযোগের ভিত্তিতে পি প্রকাশন নামে ওই এসএফআই নেতাকে গ্রেফতার করে।

নির্যাতিতা বাম নেত্রীর অভিযোগ, ২০১৮ সালের জুন মাসে কলেজ ম্যাগাজিনের কাজ করার নাম করে ডেকে নিয়ে গিয়ে মাদক মেশানো তরল খাইয়ে ধর্ষণ করা হয় তাকে। এরপর তিনি সন্তানসম্ভবা হলে অভিযুক্ত প্রকাশন তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করেনি ওই বাম নেতা (SFI leader)। তার সন্তানের জন্ম হলে নির্যাতিতা তাকে ফেলে দেয়। তখনই পুলিশি তদন্তে প্রকাশ্যে আসে সংস্কৃতির ধ্বজাধারী বামেদের কুকীর্তি।

আরও পড়ুন: দলের নেত্রীকে চাকরির টোপ! গ্রেফতার বিজেপি নেতা

ইতিমধ্যেই কেরালা সিপিআইএম (CPIM) যৌন নির্যাতনের অভিযোগে জর্জরিত। খোদ দলের বিধায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হওয়ার পরেও দলীয় ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দলীয় অনুশাসনের বাণী বুক ফুলিয়ে বলে বেড়ানো সিপিআইএম-এর পার্টি অফিসের ভিতরে ধর্ষিত হচ্ছেন দলেরই কর্মী। টের পাচ্ছেন না, নাকি জেনেও মুখে কুলুপ আঁটছেন নেতারা। কোন চাপে তিনি পুলিশের দ্বারস্থ হতে পারছেন না পিনারাই বিজয়নের কেরালায়, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...