Thursday, June 4, 2026

পিএসজির কাছে হার, ম্যাচ শেষেই ট্রোলিংয়ের শিকার মেসি

Date:

Share post:

পিএসজির (PSG) কাছে বিশ্রী হার ইন্টার মিয়ামির (Inter Miami)। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু লিওনেল মেসিকে নিয়ে জোরদার ট্রোল। মেসি (Lionel Messi) নাকি শেষ। আর এখন খেলার মতো কিছুই নেই মেসির। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই এমন নানান ট্রোলিংই ঘুরে বেড়াচ্ছে। ইন্টার মিয়ামির বিরুদ্ধে মেসি (Lionel Messi) মাঠে নামলেও, এদিন কার্যত নীরব দর্শকের ভূমিকাতেই ছিলেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তী। ফিফা ক্লাব বিশ্বকাপে (Club World Cup) পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বিদায় হয়েছে মেসিদের।

কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে প্যারি সাঁজা (PSG)। এরপরই তারা নেমেছে এই ক্লাব বিশ্বকাপে। আবার সেখানে তাদের প্রতিপক্ষ মেসির ইন্টার মিয়ামি। বিশেষ করে লিওনেল মেসি (Lionel Messi)। পিএসজি আবার তাঁর পুরনো দল। কিন্তু সেখানেই মেসিকে কার্যত খুঁজে পাওয়া যায়নি। পিএসজির রক্ষণ একটুও নড়তে দেয়নি এলএম টেনকে।

পিএসজির রক্ষণ ভেদ করে একবারও নিজের স্কীল দেখানোর সুযোগ এদিন পাননি মেসি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান ট্রোল। শুধু সোশ্যাল মিডিয়া কেন, মাঠেও দেখা গিয়েছিল তেমনই একটা ছবি। মাঠেই মেসির বার্ধক্য বয়সের টিফোও দেখায় দর্শকরা। এদিন অবশ্য পিএসজির তারকারা ছিলেন দুরন্ত ফর্মে।

পিএসজির হয়ে জোড়া গোল করেন জোয়াও নেভেস। এরপর প্রথমার্ধেই ইন্টার মিয়ামির টমাস অ্যাভিলেসের  আত্মঘাতী গোল। শেষ মুহূর্তে আশরাফ হাকিমির গোলে পিএসজির জয় নিশ্চিত। সেইসঙ্গেই মেসিদের এবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত আশা শেষ।

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...