Wednesday, June 3, 2026

ধর্ষণের অভিযোগ: কার্তিক মহারাজকে থানায় হাজিরা দেওয়ার নোটিশ দিল পুলিশ

Date:

Share post:

বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ। এবার আইনি নোটিশ দিয়ে থানায় হাজিরার নির্দেশ দিল মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানার পুলিশ (Police)। মঙ্গলবার, সকাল ১০ টায় কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় FIR করেন এক মহিলা। অভিযোগ, চাকরির টোপ দিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করেন কার্তিক মহারাজ। ২০১৩ সালে কার্তিক মহারাজ কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মুর্শিদাবাদের চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়। সেখানেই এক রাতে আচমকাই কার্তিক মহারাজ হাজির হয়ে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। চাকরি বাঁচাতে তিনি বাধ্য হন বলে জানান অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, তার পর থেকে লাগাতার তাঁর উপর শারীরিক অত্যাচার চালান অভিযুক্ত। এমনকী, নির্যাতিতা সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়।
আরও খবরঅপরাধীদের সর্বোচ্চ শাস্তি-নির্যাতিতার ন্যায়বিচারের ব্যবস্থা হবে: কসবা-কাণ্ডে পোস্ট কলকাতা পুলিশের

সেই অভিযোগের ভিত্তিতে এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘ কর্তৃপক্ষের হাতে আইনি নোটিশ ধরায় বেলডাঙা থানার পুলিশ। কার্তিক মহারাজের (Kartik Maharaj) পদ্মশ্রী কেড়ে দেওয়ার দাবি জানান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথায়, মহারাজের আরও কুকীর্তি আছে।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...