Friday, June 5, 2026

“টু কালার্ড” বলে প্রস্তুতি সারছেন ভারতীয় বোলাররা

Date:

Share post:

সাদা বলে বেশি খেলার অভ্যাস বদলাতে বিশেষ উদ্যোগ ভারতীয় টিম (India Team) ম্যানেজমেন্টের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নামার আগে  টু কালার্ড বলে প্রস্তুতি সারছে ভারতীয় দল। এই মুহূর্তে আইপিএল, সাদা বলের ফর্ম্যাটেই বেশি খেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেক্ষেত্রে লাল বলে বোলিং করতে হামেশাই সমস্যা হতে দেখা যায় তাদের। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলে বেশি বোলিং করার বেশকিছু বদভ্যাসের সম্মুখীন হচ্ছেন ভারতীয় দলের বোলাররা। সেই কথা মাথায় রেখেই বিশেষ প্রস্তুতি চলছে টিম ইন্ডিয়ার শিবিরে। টু কালার্ড বলে (Two Coloured Ball) প্রস্তুতি সারছে ভারতীয় দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খারাপ বোলিংয়ের জেরেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। সমালোচনাও চলছিল বিস্তর। এমন পরিস্থিতিতে ভারতের এই বিশেষ প্রস্তুতি সকলের সামনে। সেখানেই দেখা যাচ্ছে টু কালার্ড (Two Coloured Ball) বলে প্রস্তুতি সারছেন টিম ইন্ডিয়ান বোলাররা। এমন বলের একটি দিক লাল এবং অপর দিকটি হয় সাদা।

এই বলেই ভারসাম্য ঠিক রাখার জন্য প্রস্তুতি সারছে ভারতীয় দল। কারণ সাদা বলে বোলিং করার সময় যে সমস্যা গুলো তৈরি হয় তার প্রভাব যেন লাল বলের ক্রিকেটে না পড়ে সেই দিকে বাড়তি নজর দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেশিরভাগ সাদা বলের ক্রিকেট খেলার ফলেই টেস্টেও তার প্রভাব পড়ছে। বেশ কিছু ভুল করছেন বোলাররা। সেটাই যেন না হয় তার কারণেই এমন প্রস্তুতি সারা হচ্ছে। যদিও এটা নতুন নয়। এর আগেও বহু দল এমনভাবে প্রস্তুতি সেরেছে।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...