Friday, May 15, 2026

দুর্গোৎসবের শুরু: খুঁটি পুজো হয়ে গেল নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির, এবারের থিম কী?

Date:

Share post:

কলকাতার বুকে এক নতুন পুজো বলা চলে নিউটাউন সর্বজনীনকে। মাত্র ৩ বছরের মধ্যেই কলকাতা তথা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে এই শারদোৎসব। চতুর্থ বর্ষে পদার্পণ করল নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি।

এবারের দুর্গোৎসবেরও শুভ সূচনা ঘটে গেল খুঁটি পুজোর হাত ধরে। ঐতিহ্য এবং মানুষের উন্মাদনাকে সম্মান জানিয়ে গত ৩ বছর ধরে দুর্গাপুজো করছে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত তিন বছরের মতো এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহিলাদের সক্রিয় অংশগ্রহণে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হবে নিউটাউনের আকাশে-বাতাসে।

চতুর্থ বর্ষে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসবের থিম— ‘নারী শক্তির উৎসব’, যেখানে পাঁচজন নারী পুরোহিত সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করবেন। “সৃজনের শুরু” নামে এই উৎসব চলবে মহালয়া থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত, মোট ১৫ দিনব্যাপী সাংস্কৃতিক ভ্রমণ। দুর্গোৎসব কমিটির সভাপতি শ্রী লক্ষ্মীকান্ত কর জানান, এবারের শিল্প নির্দেশনায় রয়েছেন শ্রী রিন্টু দাস। রাজ্যজুড়ে মিলেছে বিপুল সাড়া।

খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিনির্বাপক ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু, রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত থেকে একধিক পুলিশকর্তা থেকে অভিনেতা অভিনেত্রীরা। এই অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত করা হয় নৃত্যগুরু পদ্মশ্রী মমতা শঙ্করকে। সকলকে এগিয়ে এসে,  মিলেমিশে বাংলার ঐতিহ্যকে উদযাপন করার আহ্বান জানান কমিটির সম্পাদক শ্রী সমরেশ দাস।

আরও পড়ুন – আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

_

 

_

 

_

 

_

 

_

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...