Sunday, April 26, 2026

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

Date:

Share post:

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই গোল ধরে রাখতে পারল না তারা। যদিও এদিন ইস্টবেঙ্গল (Eastbengal) সুযোগ অনেক পেয়েছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। আর তারই খেসারত দিতে হল পয়েন্ট নষ্ট করে। রঞ্জন ভট্টাচার্যের সুরুচির (Suruchi Sangha) সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে।

প্রথম ম্যাচে মেসার্সের বিরুদ্ধে বিরাট ব্যাবধানে জিতেছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। সেই ম্যাচে ৭-০ গোলে জেতার পর যে ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি মনতোষ। আর সেটা যে খানিকটা লাল-হলুদের দল গোছাতে একটু সমস্যার তৈরি করেছিল তা বলাই বাহুল্য। যদিও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলাই শুরু করেছিল ইস্টবেঙ্গল।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল কের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন গুইতে। বিরতির পরও বেশ কিছু সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু বারবারই আটকে গিয়েছেন তারা। কিন্তু সেখানেই লাল-হলুদের জালে বল জড়িয়ে দেয় সুরুচি সঙ্ঘ। এরপর আর চেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল লাল-হলুদ ফুটবলাররা।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...