Monday, April 27, 2026

জলের পাইপ লাইন সমস্যায় ঝুলে রইল বরানগর- বারাকপুর মেট্রো প্রকল্প

Date:

Share post:

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প (Baranagar to Barrackpore Metro) নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় (KMC) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুপুর তিনটে নাগাদ মেট্রো কর্তৃপক্ষ, RVNL, পিডব্লিউডি অথোরিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা (Jadavpur University) এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের সিপির উপস্থিতিতে এই বৈঠক হয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষনা করেছিলেন। এটি বাস্তবায়িত হলে উত্তর শহর তলীর কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই বিষয়টি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখার ফের একবার শিরোনামে উঠে এসেছে বরানগর -বারাকপুর মেট্রো প্রকল্প। প্রস্তাবিত এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে বারো কিলোমিটার। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে বিটি রোড থেকে জলের পাইপলাইন সরানো। ৪২ থেকে ৭২ ইঞ্চি ব্যাসের ছটি বড় পাইপলাইন কীভাবে সরানো হবে তা নিয়ে পুরসভার কর্তারা আলোচনা করেন বলে জানা গেছে। নিদেন পক্ষে তিনটি পাইপ অন্তত সরাতেই হবে। কিন্তু তাহলে একটা বিরাট অংশের মানুষ জল সংকটে পড়তে পারেন। জানা যাচ্ছে দুটি ৯০ ইঞ্চি পাইপ বসানোর প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু এত বড় ব্যাসের পাইপ বসাতে গেলে মাইক্রো পাইলিং প্রযুক্তির সাহায্য নিতে হতে পারে। কিন্তু এর জন্য কোথা থেকে বিপুল পরিমাণ অর্থ আসবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সূত্রের খবর এই দিনের বৈঠকে এই প্রশ্নের কোন উত্তর মেলেনি। মেট্রো কর্তৃপক্ষের তরফেও বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...