Wednesday, June 3, 2026

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

Date:

Share post:

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৬৪ এবং লিড ২৪৪ রানের। বল হাতে প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত ফর্মে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। ৪ উইকেট শিকার বাংলার আকাশদীপের।

প্রথম দিনই এক উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দ্বিতীয় দিনের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। রুট এবং বেন স্টোকসকে লাঞ্চের আগেইঅ সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বেন ডাটেক, অলি পোপদের মতো তারকা ব্যাটারদের সাজঘরে ফিরিয়ে ছিলেন আকাশদীপ। তবে শেষপর্যন্ত ক্রিজে ছিলেন স্মিথ। তাঁর ১৮৪ রানের ইনিংসে ভর করেই ইংল্যান্ড থামে ৪০৭ রানে।

১৮০ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। কিন্তু এই ইনিংসেও বড় রান করতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল। ২৮ রানে সাজঘরে ফেরেন তিনি। দিনের শেষে ক্রিজে রয়েছেন কেএল রাহুল এবং করুন নায়ার।

Related articles

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...