Friday, June 26, 2026

সপ্তাহ শুরুর ভোগান্তি জারি শেষেও! ফের ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

মেট্রোর নিশ্চয় যাত্রা যে আর নিশ্চিত নয়, তা স্পষ্ট পরিষেবাতেই। কখনও লাইনে জমা জল, কখনও সিগনাল বিভ্রাট, কখনওবা বিদ্যুৎ বিভ্রাট। আর এবার যান্ত্রিক ত্রুটিতে (technical fault) দাঁড়িয়ে গেল মেট্রো। শনিবার নিত্যযাত্রীদের ব্যস্ত সময়ে প্রায় আধ ঘণ্টা ব্যাহত দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো (Kolkata Metro) পরিষেবা।

শনিবার সকাল ৯.১৫ নাগাদ আচমকাই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি (technical fault) দেখা যায়। কবি সুভাষগামী ওই মেট্রোয় সেই সময় নিত্যযাত্রীদের ভিড় ছিল। প্রাথমিক বিভ্রান্তি কাটিয়ে অনেকেই মেট্রো ছেড়ে বাসরুটের দিকে যাত্রা করেন সময়মতো যাত্রাস্থলে পৌঁছানোর জন্য। যতীন দাস পার্ক স্টেশনে ব্যাপক ভিড় জমে যায়।

আরও পড়ুন: ভোটমুখী বিহারে চলল গুলি! খুন প্রাক্তন বিজেপি নেতার ব্যবসায়ী বাবা

ডাউন লাইনে এই ঘটনার জেরে সব মেট্রো (Kolkata Metro) চলাচল বন্ধ হয়ে যায়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। ফলে প্রতিটি স্টেশনেই ভিড় জমে যায়। প্রায় আধঘণ্টা পরে স্বাভাবিক হয় মেট্রো চলাচল। এই সপ্তাহেই সোমবার চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় মেট্রো যাত্রীদের। ওইদিন সকালে প্রথমে মধ্য কলকাতার একাধিক স্টেশনে জল জমে যায়। পরে একটি আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের বেলায় বিঘ্নিত হয় মেট্রো চলাচল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...