Thursday, February 12, 2026

নারী-নির্যাতন রুখতে প্রশিক্ষণ শিবির! পঞ্চায়েত প্রতিনিধিদের আইনি শিক্ষায় জোর রাজ্যের

Date:

Share post:

নারী-নির্যাতন সংক্রান্ত আইনি সচেতনতা বৃদ্ধিতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নারীর প্রতি অপরাধ-সংক্রান্ত ধারা ও আইনগুলির বিষয়ে অবগত করানো হবে এই প্রশিক্ষণের মাধ্যমে। যাতে তাঁরা নিজেদের এলাকায় প্রচার চালিয়ে জনসচেতনতা গড়ে তুলতে পারেন।

উদ্যোগের দায়িত্বে থাকবে পঞ্চায়েত দফতরের অধীন সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রাজ্যের ২২টি জেলাতেই এর জন্য রিসোর্স পার্সন নিযুক্ত করার তোড়জোড় শুরু হয়েছে। প্রশিক্ষকদের বাছাই করা হবে যাঁরা শিক্ষকতা, প্রশাসন বা সেনাবাহিনীর মতো ক্ষেত্র থেকে এসেছেন এবং যাঁদের আইনি বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যেই প্রশিক্ষক হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে দফতর।

প্রশিক্ষণের তালিকায় রয়েছে মোট ১৪টি বিষয়। যার মধ্যে সাইবার সিকিউরিটি, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ মোকাবিলা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে নারী-নির্যাতন, শিশু সুরক্ষা এবং তফসিলি জাতি ও জনজাতির অধিকার সংক্রান্ত আইনি শিক্ষার বিষয়টি। এই রিসোর্স পার্সনরা শুধু পঞ্চায়েত প্রতিনিধি নন, পঞ্চায়েত দফতরের আধিকারিকদের মধ্যে থেকেও মাস্টার ট্রেনার তৈরির কাজ করবেন।

সম্প্রতি একাধিক নারী-নির্যাতনের ঘটনা রাজ্যের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। প্রশাসনিক মহলের মতে, এই প্রেক্ষিতে পঞ্চায়েত স্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, অনলাইন পরিষেবার প্রসার যেমন ঘটানো হয়েছে, তেমনই পঞ্চায়েতের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতেও সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন – ভাড়া নেওয়ার নামে গাড়ি বিক্রির প্রতারণা! গ্রেফতার চার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট রাষ্ট্র সংস্কার নিয়েও 

শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন সরকারের পতনের প্রায় সতেরো মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh election) অনুষ্ঠিত...

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে। মেষ: কাজের জায়গায় হঠাৎ যন্ত্রপাতির গোলমাল সাময়িক বাধা আনতে পারে।...

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...