Wednesday, May 6, 2026

ভিডিওতে মিথ্য়াচার বিরোধী দলনেতার! আইনি পথে ডেবরার বিধায়ক

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করেই বাংলায় ফের বিজেপির হাল ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর মধ্যে অর্ধেক মিথ্য়া দিয়েই ভরাতে হয় বিজেপি আইটি সেলকে (IT cell)। বিজেপির সেই মিথ্য়াচার ধরে ফেলল তৃণমূল। ডেবরার (Debra) বিধায়ক হুমায়ুন কবিরকে (Humayun Kabir) নিয়ে মিথ্যা ভিডিও প্রকাশ করায় এবার আইনি পথে তৃণমূল বিধায়ক।

সোমবার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। ডেবরার (Debra) বিধায়ককে কালিমালিপ্ত করার চেষ্টায় দাবি করেন তিনি সরকারি আধিকারিককে হেনস্থা করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে গাল ভরা বক্তব্যও পেশ করেন তিনি। কিন্তু এই মিথ্যাচার ফাঁস করে দিয়ে দলবদলু নেতাকে ধুইয়ে দিলেন বিধায়ক।

আরও পড়ুন: নিবেদিতা সেতুতে নিয়ন্ত্রণ হারালো বেসরকারি বাস, জানালা থেকে বাইরে যাত্রী

সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির (Humayun Kabir) বলেন, দলকে সবটা জানিয়েছি। এই মিথ্যাচার ও সম্মানহানির জন্য আমি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এর আগেও তৃণমূলের অনেকের বিরুদ্ধে মিথ্যাচার করলেও কোনও প্রমাণ দিতে পারেনি শুভেন্দু অধিকারী।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...