Wednesday, May 6, 2026

পঞ্চদশ অর্থ কমিশনের ৭৩ কোটি টাকা পেল রাজ্যের ১৬টি পুরসভা 

Date:

Share post:

পঞ্চদশ অর্থ কমিশনের ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পেল রাজ্যের ১৬টি পুরসভা। কেন্দ্রীয় সরকার প্রায় ৭৩ কোটি টাকা মঞ্জুর করেছে বনগাঁ, ভাটপাড়া, দাঁইহাট, ধুলিয়ান, গারুলিয়া, গয়েশপুর, জলপাইগুড়ি, খড়দহ, নবদ্বীপ, নৈহাটি, উত্তর বারাকপুর, ওল্ড মালদহ, পুরুলিয়া, রানাঘাট, রিষড়া ও টিটাগড় পুরসভার জন্য।

এই পুরসভাগুলিতে নির্বাচিত বোর্ড রয়েছে এবং পুরসভার নিজস্ব আয় বৃদ্ধি রাজ্যের জিএসডিপির তুলনায় বেশি হয়েছে—এই দুই শর্ত পূরণ করায় অর্থ ছাড় করল কেন্দ্র। এর আগে ৮৯টি পুরসভাকে এই খাতে টাকা দিলেও ২২টির অর্থ আটকে ছিল। তাদের মধ্যে ১৬টি পুরসভা শর্ত পূরণ করায় এখন অর্থ ছাড় হল।

নির্বাচন না হওয়ায় এখনও ১৪টি পুরসভা এবং রাজস্ব বৃদ্ধির শর্ত পূরণ না করায় আরও ৬টি পুরসভা এই অর্থ থেকে বঞ্চিত রয়েছে। চলতি অর্থবর্ষেই পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই দ্বিতীয় কিস্তির দাবিতে দ্রুত কেন্দ্রকে চিঠি পাঠাতে চাইছে রাজ্য সরকার।

আরও পড়ুন – বাংলাকে কোণঠাসা করতে কেন্দ্রীয় চক্রান্ত! বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...