Monday, May 4, 2026

বৃহস্পতিবার নবান্নে ওমর আবদুল্লার সঙ্গে একান্ত বৈঠক মমতার

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলার পরে এই প্রথম জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah) সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna), ১০ জুলাই বিকেল ৪টা থেকে ৪টে ৪৫-এর মধ্যে তাঁদের মধ্যে বৈঠক হওয়ার কথা।

সূত্রের খবর, নবান্নে (Nabanna) নির্ধারিত বৈঠকে কোনও প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন না। দুই মুখ্যমন্ত্রী একান্তে কিছু সময় কথা বলবেন। বাংলার তরফে এই সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ বলা হলেও, কাশ্মীরের সাম্প্রতিক হামলা, এনআইএ অভিযান, সীমান্ত নিরাপত্তা থেকে জাতীয় রাজনীতির বর্তমান সমীকরণ- একাধিক প্রসঙ্গ উঠে আসতে পারে আলোচনায়। ওমরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। পহেলগাম হামলার তীব্র নিন্দা করেন তিনি।

পহেলগামে জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুর-এর প্রেক্ষিতে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, পহেলগাম হামলার পরে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও কেন্দ্রীয় নীতির নানা দিক নিয়েই আলোচনা হতে পারে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। জম্মু-কাশ্মীরের শীর্ষ নেতার কলকাতা সফর ও রাজ্য সরকারের সঙ্গে বৈঠক একাধিক ইঙ্গিতবাহী বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এরপর কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
আরও খবর: সংসার বড় হলে সমস্যা হয়: শমীক-সাক্ষাতের আগে কীসের ইঙ্গিত দিলীপের!

Related articles

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
109 এগিয়ে
বিজেপি
152 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে